বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে হতাশ হতে হয় দুই দল ও সমর্থকদের। দুই দল এ ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে হোটেলে ফিরে যায়।
মঙ্গলবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তাদের বিপক্ষে খেলার আগে আজ শ্রীলংকার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এদিকে কিউইরা বুধবার শ্রীলংকার মুখোমুখি হবে।
সুপার এইটের গ্রুপ-টুতে এ চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্য গ্রুপে আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে।










