এনবিএ লিগে গত বৃহস্পতিবার ডালাস মেভারিকসের বিপক্ষে ‘ট্রিপল-ডাবল’ পয়েন্টের কৃতিত্ব দেখান ৪০ বছর বয়সী লেব্রন জেমস। যে বয়সে অবসর নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা, তখন তিনি নিত্যনতুন রেকর্ড গড়ছেন। বৃহস্পতিবারের ম্যাচে তিনি ২৮ পয়েন্ট স্কোর করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট আর ১০টি রিবাউন্ড করেন। এটা সবচেয়ে বেশি বয়সে ‘ট্রিপল-ডাবল’। জেমসের এটা ১২৩তম ‘ট্রিপল-ডাবল’। সর্বোচ্চ ২০৭টি ‘ট্রিপল-ডাবল’ করেছেন এলএ লেকার্সেরই রাসেল ওয়েস্টব্রুক। ইয়াহু
এনবিএ লিগে সবচেয়ে বেশি বয়সে ‘ট্রিপল-ডাবল’
এনবিএ লিগে গত বৃহস্পতিবার ডালাস মেভারিকসের বিপক্ষে ‘ট্রিপল-ডাবল’ পয়েন্টের কৃতিত্ব দেখান ৪০ বছর বয়সী লেব্রন জেমস।










