নয়া দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ সোমবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ
ও শ্রীলংকা। এই ম্যাচে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ
দলনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন পেসার শরিফুল
ইসলাম। তার বলে উইকেটকিপার মুশফিকুর রহিমকে ক্যাচ দেন কুশল পেরেরা। বামদিকে ঝাঁপিয়ে
পড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিক। দুই ওভারশেষে শ্রীলংকার সংগ্রহ ২৯/১।
রাতের শিশিরে বল করা কঠিন হবে বলে মনে করেন সাকিব। চলতি বিশ্বকাপে আজই
প্রথমবার সুযোগ পেলেন পেসার তানজিম হাসান সাকিব। মুস্তাফিজুর রহমানের জায়গা নিয়েছেন
তিনি।
শ্রীলংকা দলে দুটি পরিবর্তন। দিমুথ করুনারত্নে ও দুশান হেমন্তার জায়গা নিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা। যদিও ৫ বলে মাত্র ৪ রান করে আউট হয়ে যান পেরেরা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত,
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়,
তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক),
সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা,
মহিশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।










