অস্ট্রেলিয়ায় মূল পর্বে অবশ্য ভালো করতে পারল না পিটার বাটলারের দল। চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের কাছে টানা তিন হারে বিদায় নিলেন আফঈদা, ঋতুপর্ণাদের দল।
চীনের সঙ্গে দুর্দান্ত খেলে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। পরের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে তারা হেরেছে ৫-০ গোলে। গতকাল গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল লাল-সবুজরা। যদিও পার্থে এ ম্যাচে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। আর আফঈদা, ঋতুপর্ণাদের দাপটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখাল উজবেক নারীরা।
দীর্ঘদেহী উজবেক নারীরা ১০ মিনিটের মাথায় লিড নেয়। দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা। ৬২ মিনিটে দিলদোরা নোজিমোভার গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝমাঠ থেকে বক্সের ভেতর বল পেয়ে উমিদা জোইরোভা পাস দেন দিলদোরাকে। তিনি সহজেই মিলি আক্তারকে পরাস্ত গোল আদায় করে নেন। ৬৬ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয়বার বল জড়ায় উজবেকিস্তান। এ গোলটিও করেন দিলদোরা নোজিমোভার। নিলুফার কুদ্রাতোভার গোলে ম্যাচের ৮৮ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। বক্সের ভেতরে উড়ে আসা বল দারুণ দক্ষতায় রিসিভ করে মাটি কামড়ানো শটে গোল করেন কুদ্রাতোভা।
তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে ‘বি’ গ্রুপে টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করার পাশাপাশি তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকাও নিশ্চিত হলো তাদের।










