মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি আফগানিস্তান। এ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

আজ চার স্পিনার নিয়ে খেলছে আফগানিস্তান। রশিদ, মুজিব, নবি ও নূর স্পিন করবেন। আর পেসার ফজলহক ফারুকিকে বসিয়ে রেখে নবীন-উল-হককে একাদশে নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়া দলে ফিরেছেন হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল ও অলরাউন্ডার মিচেল মার্শ। ক্যামেরন গ্রিনের জায়গা হয়নি।  

ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা জাগানো এই দলটির সামনে আজ অস্ট্রেলিয়া। ক্রিকেটের নতুন উদিত সূর্যের সামনে পরাশক্তি অজিরা। একের পর এক অঘটনের জন্ম দিয়ে চলা আফগানদের আজ কোনোভাবেই হালকাভাবে নেবে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অজিরা।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইব্রাহিম আলিখিল, রশিদ খান, মুজিব-উর-রহমান, নবীন-উল-হক ও নূর আহমাদ।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নুস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।