আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ গড়ে কিউইরা। ৮৪ রানে ৬ উইকেট পতনের পর অধিনায়ক মিচেল স্যান্টনারের বীরত্বে লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ২৬ বলে ৪৭ রান করেন তিনি। এ পথে কোল ম্যাককঞ্চিকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ৪৭ বলে ৮৪ রান যোগ করেন তিনি। এছাড়া রাচিন রবীন্দ্র ২২ বলে ৩২, কোল ২৩ বলে ৩১, ফিন অ্যাল্লেন ১৩ বলে ২৩ রান করেন।

এরপর বল হাতে সিংহলিজদের ধসিয়ে দেন রাচিন (৪/২৭) আর ম্যাট হেনরি (২/৩)। লংকানরা ৮ উইকেটে ১০৭ রান করতে সক্ষম হয়।

এ জয়ের পর ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল কিউইরা। ৪ পয়েন্ট নিয়ে এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। পাকিস্তান ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে, আর লংকা শূন্য পয়েন্ট নিয়ে সবার শেষে।

শুক্রবার ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ওই ম্যাচে জিতলেই তারা উঠে যাবে সেমিফাইনালে। তবে শনিবার শ্রীলংকার কাছে পাকিস্তান হেরে গেলে কিউইরা না জিতেও সেমিতে যেতে পারে। সেক্ষেত্রে তাদের নেট রানরেটে এগিয়ে থাকতে হবে।

আজ দুটি ম্যাচ। বেলা সাড়ে ৩টায় ওয়েস্ট ইন্ডিজ খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে, সন্ধ্যায় ভারত খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।