ঘরের মাঠের পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজে নেতৃত্বে এ দল আগামী ১১ মার্চ শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে।
বাংলাদেশ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
এর মধ্য দিয়ে দলে ফিরেছেন লিটন দাস, আফিফ হোসেন, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।










