টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিংয়ের নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। আজ শনিবারের (১১ নভেম্বর) ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা মাঠে নেমেছেন। ম্যাচের ভেন্যু হিসেবে আছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।

স্পিন নির্ভর দল নিয়ে আজ মাঠে নেমেছে টিম বাংলাদেশ। তিন স্পিনারের সঙ্গে রয়েছেন দুই পেসার। অধিনায়ক সাকিবের জায়গায় একাদশে ফিরেছেন শেখ মেহেদি। আগের ম্যাচ খেলা শরীফুল ইসলামের পরিবর্তে নাসুম আহমেদ এবং পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে নেয়া হয়েছে।

এদিকে আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে বিশ্রামে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের পরিবর্তে ফিরেছেন স্টিভ স্মিথ ও সিন অ্যাবট।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।