কম উচ্চতা নিয়েও হলিউডের অন্যতম শীর্ষ অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত পেতে সমস্যা হয়নি টম ক্রুজের। এর পেছনে রয়েছে দুর্দান্ত অধ্যবসায়। তারপরও ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতা নিয়ে অনেকেই ভ্রু কুঁচকান।

কাজের ক্ষেত্রে মাঝে মাঝে ‍উচ্চতা নিয়ে বিপত্তিতে পড়তে হয় এই নায়ককে। গত বছর ‘টপ গান: মাভেরিক’ সিনেমার প্রিমিয়ারের রেড কার্পেটে হয়েছিল মজার কাণ্ড।

টমের সঙ্গে সেইবার ছিলেন তৎকালীন ডাচেস অব কেমব্রিজ ও বর্তমান প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। আর দুজনের উচ্চতা ছিল তারতম্য। সে বাধা কাটাতে টম ক্রুজ যা করেছিলেন, তা নিয়েই উঠে কথা। প্রশ্ন উঠেছিল উচ্চতা বাড়ানোর জন্য জুতার ভেতরে মোটা সোল বসিয়েছেন কি না। 

দ্য মিরর বলছে, টম ক্রুজের জুতা ঘিরে সন্দেহ দানা বেধেছে যে তিনি উচ্চতা বাড়াতে ইনসোল পরেন। এই কাণ্ডকে ‘জুতার লিফ্ট’ হিসেবেও বর্ণনা করেছেন কেউ কেউ। বিশেষ করে রেড কার্পেটে মোড়ানো সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা গেছে ক্রুজের কাঁধে কাঁধ মিলে যাচ্ছিল কেট মিডলটনের।

লন্ডনের লিসেস্টার স্কয়ারে অনুষ্ঠিত হয় ‘টপ গান’ সিক্যুয়ালের প্রিমিয়ার। সেখানে টম ক্রুজকে টাক্সেডোতে দেখা যায়। আর ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার কেট মিডলটনকে একটি কাঁধ খোলা একরঙা গাউনে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল।

এদিন টম ক্রুজ মোটা হিলসহ কালো রঙের একটি জুতা পরেছিলেন। যা দেখে অনেকেরই চোখ কপালে উঠে। আর এ গুজব ছড়াতে সময় লাগেনি যে, নায়িকার সঙ্গে মানিয়ে নিতে জুতার ভেতরে এই কারিগরি ফলানো হয়েছে।

টম ক্রুজ এখন তার সিনেমা ‘মিশন: ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ -এর সাফল্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘এইজ অব টুমরো’র সম্ভাব্য সিক্যুয়েল নিয়েও এখন খবরের শিরোনাম তিনি। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন আগের কিস্তির এমিলি ব্লান্টও।