অভিনেত্রী জোসেফাইন চ্যাপলিন মারা গেছেন। তিনি কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিনের মেয়ে। তার মৃত্যু ১৩ জুলাই হলেও সংবাদ-মাধ্যমে বিষয়টি সামনে এসেছে গতকাল। এ অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৪ বছর। চার্লি চ্যাপলিনের পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে ক্যারিয়ার গড়েছিলেন জোসেফাইন। শুরুটাও বাবার হাত ধরেই। ১৯৫২ সালে চ্যাপলিন পরিচালিত ‘লাইমলাইট’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র তিন বছর। জোসেফাইনের অভিনীত সিনেমাগুলোর মধ্যে ১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ক্যান্টারবেরি টেলস’ অন্যতম।
চলে গেলেন চ্যাপলিন কন্যা
অভিনেত্রী জোসেফাইন চ্যাপলিন মারা গেছেন। তিনি কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিনের মেয়ে।










