অভিনেতা অনুপম খেরকে এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে দেখা যাবে। ক্যারিয়ারের ৫৩৮তম সিনেমায় রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করবেন তিনি। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে রবীন্দ্রনাথ লুকে নিজের ছবি পোস্ট করেছেন অনুপম খের। বিস্তারিত আরো পরে জানাবেন বলে ইংরেজি অক্ষরে হিন্দিতে অনুপম খের লেখেন, ‘‌এ আমার সৌভাগ্য যে আমি গুরুদেবের চরিত্রে পর্দায় অভিনয় করতে পারছি। সিনেমার বিস্তারিত শিগগিরই জানানো হবে।’