অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসে গেল। ফারহান আখতার তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন ডন থ্রির লোগো। সিনেমাটি নিয়ে অনেকেরই নানা প্রশ্ন ছিল ও এখনো আছে। তবে লোগো উন্মোচন করে ফারহান জানান দিলেন, সিনেমাটি সত্যিই আসছে। তবে শাহরুখ খান থাকছেন না, তা মোটামুটি নিশ্চিত। লোগোর সঙ্গে বলা হয়েছে, ‘‌এক নতুন যুগের শুরু’। অর্থাৎ বদলে যাচ্ছে ডন। সানি দেওলের গদর টুয়ের সঙ্গে থিয়েটারে থাকবে ডন থ্রির ঘোষণা।