বলিউডের ভরসার জায়গা রক্ষা করলেন করণ জোহর। বক্স অফিসকে দিয়েছেন আরেকটি হিট সিনেমা। নিজের সপ্তম ফিচার ফিল্ম রকি অউর রানী কি প্রেম কাহানি দিয়ে বক্স অফিস মাতালেন তিনি। সিনেমাটি মুক্তির নয়দিনের মাথায় ঢুকেছে ১০০ কোটির ক্লাবে। রকি অউর রানী কি প্রেম কাহানির মোট বৈশ্বিক আয় প্রায় ১০৫ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, ৩০০ কোটির কাছাকাছি গিয়ে থামবে জয়যাত্রা।