এক মাস আগে মুক্তি পেয়েছে জাঙ্কুকের সলো গান ‘সেভেন’। গানটির মাধ্যমে নতুন বেশকিছু রেকর্ড করেছেন জাঙ্কুক। ৩৩ দিনে স্পটিফাইয়ে সেভেন স্ট্রিম হয়েছে ৪০ কোটিবার। কিন্তু গানের বিরুদ্ধে এসেছে নকলের অভিযোগ। সংগীতকার ইয়াং জু-উং অভিযোগ করেছেন, সেভেন অনেকাংশেই ফিন. কে. এলের ‘‌টাইম অব মাস্ক’ থেকে অনুপ্রাণিত। তিনি হাইবের কাছে অভিযোগ করেছেন। তবে বিগহিট মিউজিক বলছে, ২৪ বছর আগে মুক্তি পাওয়া গানটির সঙ্গে সেভেনের কোনো যোগসূত্র নেই।