অভিনেতা ড্যানি মাস্টারসনকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তার বিরুদ্ধে দুই নারীকে আনা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দেশটির একটি আদালত এ রায় দেয়। খবর বিবিসি।

‘দ্যাট সেভেন্টিস শো’ নামের জনপ্রিয় টিভি সিরিজের অভিনেতা ড্যানি। এ শতকের শুরুর দিকে সিরিজটির প্রচার শেষ হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই সময়ে খ্যাতির শীর্ষে পৌঁছান ড্যানি। তখনই এসব অপরাধের সঙ্গে যুক্ত হন।

ভুক্তভোগী দুই নারী গতকাল আদালতে উপস্থিত ছিলেন। বিচারপতি চার্লিন ওলমেডো তাদের বক্তব্য উপস্থাপনের অনুমতি দেন। তবে শুনানির সময় একদম নীরব ছিলেন ৪৭ বছর বয়সী ড্যানি।

সাজা ঘোষণার পর আদালত প্রাঙ্গনে কান্নায় ভেঙে পড়েন ড্যানি মাস্টারসনের স্ত্রী বিজু ফিলিপস।