নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ পেল তার খলনায়ককে। বৈজয়ন্তী মুভিজ থেকে ঘোষণা করা হয়েছে, সিনেমায় যুক্ত হয়েছেন কমল হাসান। প্রজেক্ট কে নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন প্রভাস। যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন ও দিশা পাটানি। এবার অভিনেতাদের তালিকায় কমল হাসানের যুক্ত হওয়া সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ আরো বাড়িয়ে দিল। বলা হচ্ছে, এজন্য কমল হাসান পেতে পারেন ১৫০ কোটি রুপি।
‘প্রজেক্ট কে’তে যুক্ত হলেন কমল হাসান
নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ পেল তার খলনায়ককে। বৈজয়ন্তী মুভিজ থেকে ঘোষণা করা হয়েছে, সিনেমায় যুক্ত হয়েছেন কমল হাসান।










