অফ-ব্রডওয়ে প্রডাকশনে কাজ করবেন ভারতীয় অভিনেতা আলী ফজল। এর মাধ্যমে প্রথম ভারতীয় হিসেবে আমেরিকার মঞ্চনাটকে অভিনয়ের সুযোগ পাচ্ছেন আলী। নাটকটি একটি বিশেষ এক্সপেরিমেন্টাল। এর পরিচালনা করবেন আলেকজান্ডার ম্যালিকনিকভ। অক্টোবরে রিহার্সাল শুরু হবে নাটকের। নাটকটি চার সপ্তাহ চলবে নিউইয়র্কের মঞ্চে। এ নিয়ে আলী বলেন, ‘‌অফ-ব্রডওয়েতে কাজ করা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এ নতুন যাত্রা নিয়ে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত।’