এলসা, অ্যানা, ওলাফ—অ্যানিমেশনপ্রেমীরা এ নামগুলোর সঙ্গে পরিচিত। ফ্রোজেনের চরিত্র সব। ফ্রোজেনের তৃতীয় সিনেমার ঘোষণা এসেছিল আগেই। এবার জানানো হলো সিনেমা মুক্তির সময়। তবে প্রিয় চরিত্রদের দেখতে বেশ অনেক দিন অপেক্ষা করতে হবে দর্শককে। ২০২৭ সালে আসবে সিনেমাটি। এর গল্প হবে মূলত দুই পর্বের এবং থ্রিতে শুরু হয়ে ফ্রোজেন ফোরে শেষ হবে সিনেমার গল্প।