টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিল সাবমেরিন টাইটান। ওশেনগেট কোম্পানি পরিচালিত এ অভিযানে ঘটা দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যে গুজব উঠেছে, বিষয়টি নিয়ে সিনেমা নির্মাণ করছেন জেমস ক্যামেরন। তবে ক্যামেরন স্পষ্ট জানালেন, এমন কিছু তিনি করছেন না। টুইটে তিনি লিখেছেন, ‘‌সাধারণত আমি গুজব নিয়ে কোনো কথা বলি না, তবে এবার বলছি। ওশেনগেট নিয়ে আমি কোনো সিনেমা বানাচ্ছি না এবং ভবিষ্যতেও বানাব না।’