মারাকেশ চলচ্চিত্র উৎসবের একটি ওয়ার্কশপে প্যাট্রন হিসেবে থাকছেন মার্টিন স্করসেসি। ২০০১ সালে শুরু হয় মরক্কোর এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০১৮ সালে তারা শুরু করে অ্যাটলাস ওয়ার্কশপ। মূলত মরক্কোর সম্ভাবনাময় তরুণ নির্মাতাদের সন্ধান করে এ ওয়ার্কশপ। এবার তার প্যাট্রন হচ্ছেন স্করসেসি। তিনি নিয়মিত মারাকেশ উৎসবে অংশগ্রহণ করে আসছেন। এমনকি ২০১৩ সালে এ উৎসবের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন স্করসেসি।
মারাকেশের ওয়ার্কশপে প্যাট্রন হচ্ছেন স্করসেসি
মারাকেশ চলচ্চিত্র উৎসবের একটি ওয়ার্কশপে প্যাট্রন হিসেবে থাকছেন মার্টিন স্করসেসি।










