রাশিয়ার বাইখাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসরে ইরানি পরিচালক মোহাম্মদ হোসাইন মাদাভিয়ানের সিনেমা ওয়ালনাট ট্রি জিতে নিয়েছে নিওনিড গায়গায়ের সেরা পুরস্কার। সিনেমাটি নির্মাণ করা হয়েছে ১৯৮৭ সালে ইরাক কর্তৃক ইরানের আজারবাইজানের সারদাস্ত শহরে মর্মান্তিক রাসায়নিক অস্ত্র আক্রমণের ঘটনা অবলম্বনে। সম্প্রতি এটি ইরানের সিনেমা হলগুলোয় প্রদর্শন করা হয়েছে। অ্যা সেপারেশন নামের অস্কার বিজয়ী সিনেমার তারকা পেমেন মাদি ছিলেন চলচ্চিত্রটির মূল ভূমিকায়; রাসায়নিক ওই আক্রমণের সময় যিনি ঘটনাস্থলে ছিলেন না।
সিনেমায় দেখানো হয় কীভাবে তিনি তার গর্ভবতী স্ত্রী ও তিন সন্তানকে বাঁচানোর চেষ্টা করছেন। তার পরও এ রাসায়নিক আক্রমণের ফলে তারা ভেইনে ক্ষতিগ্রস্ত হয়ে একে একে মারা যান।
২০২০ সালে তেহরানের ৩৮তম ফজর ফিল্ম উৎসবে সিনেমার প্রিমিয়ার দেখানো হয়েছিল। যেখানে মাদাভিয়ান ও মাদি সেরা প্রযোজক ও অভিনেতার পুরস্কার জেতেন। গত সপ্তাহে বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য বৈকাল আন্তর্জাতিক ফিল্ম উৎসব।
১৯৮৭ সালের ২৮ জুন আজারবাইজানের সারদাস্ত শহরে ইরাকি বিমান থেকে অনেক মাস্টার গ্যাস বোমা ফেলা হয়। চারটি অঞ্চলে আলাদাভাবে এ বোমা হামলা করা হয়। এতে তত্ক্ষণাৎ ১০ জন মারা যায় এবং আহত হয় ৬৫০ জন।
ওই আক্রমণের ফলে শহরের ২০ হাজার মানুষের মধ্যে এখনো শতকরা ২৫ ভাগ বিভিন্ন রোগে ভুগছে। ইরাক-ইরান যুদ্ধের সময় এ হামলা চালানো হয়। সে সময় ইরাক ইরানের জনগণ ও সেনাদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।
সূত্র: তেহরান টাইমস










