নতুন করে থিয়েটারে আসছে ‘কোই... মিল গ্যায়া’। রাকেশ রোশন পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালের ৮ আগস্ট। স্পিলবার্গের ইটি থেকে অনুপ্রাণিত এ সিনেমার এলিয়েন ছিল জাদু। ২০ বছর পর জাদু আবার ফিরছে থিয়েটারে। সিনেমার ২০ বছর পূর্তি ও নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে সিনেমাটি পুনরায় মুক্তি দেয়া হচ্ছে। আজ থেকে ভারতের ৩০টি শহরের থিয়েটারে সিনেমাটি দেখা যাবে।