কমল হাসানকে কেন্দ্রীয় চরিত্রে রেখে মণি রত্নম ১৯৮৭ সালে নির্মাণ করেন ‘‌নায়কান’। সিনেমাটি দুজনের ক্যারিয়ারেই মাইলফলক হয়ে আছে। সিনেমাটি নতুন করে থিয়েটারে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমল হাসানের ৬৯তম জন্মদিনকে সামনে রেখে আগামী ৩ নভেম্বর এ সিনেমা মুক্তি পাবে নতুন করে। কেবল তামিলে নয়, এর ডাব ভার্সন মুক্তি পাবে কেরালা ও কর্ণাটকে।