হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয় করল শাহরুখ খান অভিনীত জওয়ান। বৃহস্পতিবার মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম দিনের আয় প্রায় ৭৫ কোটি রুপি। এর মধ্যে ৬৫ কোটি এসেছে হিন্দি সংস্করণ থেকে এবং বাকি ১০ কোটি তামিল ও তেলেগু সংস্করণ থেকে। পাঠানের প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি রুপি। এছাড়া দ্বিতীয় দিন শেষে সিনেমার আয় ১৩০ কোটি রুপি ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।