প্রায় এক যুগ পর আসতে যাচ্ছে বলিউড সিনেমা ও মাই গডের সিকুয়াল। গতকাল মুক্তি পেল ও মাই গড টুর টিজার। এরই মধ্যে ও মাই গড ভক্তরা প্রশংসা করছে টিজার চরিত্রগুলোর। অমিত রাই পরিচালিত এ সিনেমায় শিবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার আর তার ভক্ত চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি। আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে আইনজীবী কামিনী মাহেশ্বরীর চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে। যদিও টিজারে দেখা যায়নি অভিনেত্রীকে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ও মাই গড সিনেমার প্রথম কিস্তি।
‘ও মাই গড টু’র টিজারে অক্ষয় ও পঙ্কজ ত্রিপাঠি
প্রায় এক যুগ পর আসতে যাচ্ছে বলিউড সিনেমা ও মাই গডের সিকুয়াল। গতকাল মুক্তি পেল ও মাই গড টুর টিজার।










