দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় দেবেরকোন্ডা। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে! সেখানে জানা যায় ডেঙ্গুর সঙ্গে লড়াই করছেন এই অভিনেতা। এন্টারটেইনমেন্ট এএফ-এর একটি প্রতিবেদন অনুসারে, ‘অর্জুন রেড্ডি’খ্যাত তারকা এখন হাসপাতালে ভর্তি। তার চিকিৎসা চলছে। এ কারণে তিনি তার আসন্ন ছবির প্রচার থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন।

৩১ জুলাই বিজয়ের নতুন সিনেমা 'কিংডম' বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা। ভক্তরা এবার বিজয় দেবেরকোন্ডাকে স্পাই থ্রিলারে দেখতে পাবেন। সিনেমার প্রচারেও নায়ককে স্বাভাবিকভাবেই দেখা যাবে বলে অনেকেই প্রত্যাশা করেছিলেন। কিন্তু স্বাস্থ্যে অবনতির জন্য তাকে প্রচারমূলক সব অনুষ্ঠান থেকে দূরে সরে থাকতে দেখা যাবে বলে জানানো হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে বিজয়ের সঙ্গে তার পরিবারও রয়েছে। তারাও বিজয়েল স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। তারা জানিয়েছেন, স্বাস্থ্যের উন্নতি হলে বিজয়কে ২০ জুলাইয়ের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে। এখন আগের থেকে একটু ভালোর দিকে আছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস