মাছরাঙা টেলিভিশনের আয়োজন স্টার নাইট। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। প্রতি পর্বে একজন অতিথির সঙ্গে আলাপ হয় এ শোয়। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’-এর নতুন পর্ব। এ পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

স্টার নাইট এমন এক টক শো, যেখানে অতিথি মন খুলে কথা বলেন। চঞ্চল চৌধুরীও নিজের অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের অনেক অপ্রকাশিত কথা বলেছেন। দর্শক এ পর্বে তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্রের কথা জানতে পারবেন, যা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। এখানেই শেষ নয়, অভিনয় ও ব্যক্তিজীবনে নিজের অভিজ্ঞতার পাশাপাশি তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। সেগুলো দেখানো হবে অনুষ্ঠানের মাঝে। এছাড়া অভিনেতার প্রিয় গান, নাটক, চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে।