হংকংয়ের অভিনেতা টনি লিউং। অভিনয়ের পাশাপাশি গানের জন্যও পরিচিত। ক্যারিয়ারে আছে ‘‌এ সিটি অব স্যাডনেস’, ‘‌সাইকলো’ ও ‘‌কশন’-এর মতো দর্শকনন্দিত সিনেমা। এর মধ্যে ‘‌ইন দ্য মুড ফর লাভ’ সবচেয়ে জনপ্রিয়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে এবার তাকে দেয়া হলো আজীবন সম্মাননা। ভেনিস চলচ্চিত্র উৎসবে তার হাতে ‘গোল্ডেন লায়ন’ তুলে দেয়া হয়। সম্মাননা পেয়ে লিউং বলেন, ‘‌মনে হচ্ছে স্বপ্ন সত্যি হলো।’