চলতি মাসের শুরুতে ৮ জুলাই মুক্তি পেয়েছিল সুপারম্যান। জেমস গান পরিচালিত সিনেমাটি দিয়ে ডিসির নতুন যুগ শুরুর স্বপ্ন দেখছেন অনেকেই। সুপারম্যান মুক্তি পেয়েছিল ৭৮টি মার্কেটে। সিনেমাটি ওপেনিংয়ে আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছিল সাড়ে ৯ কোটি ডলার। এছাড়া উত্তর আমেরিকা ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রথম সপ্তাহে মোট আয় করেছিল ২২ কোটি ডলার।

সুপারম্যানের ব্যবসা নিয়ে খানিকটা হতাশার জায়গা আছে। সিনেমাটি মুক্তির পর আয় প্রায় ৫৭ শতাংশ কমে গেছে। এর অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে জেমস গানের একটি উক্তির কথা। তিনি সুপারম্যানের সঙ্গে অভিবাসী সমস্যার তুলনা করেছিলেন। বিষয়টি অনেকেই ভালোভাবে নেননি। এর প্রভাব পড়েছে সিনেমার আয়ে। কিন্তু সুপারম্যানের মতো সিনেমার একটা বাজার থাকে। সেই কারণে সিনেমাটি সারা বিশ্ব থেকে মোট ৫০ কোটি ডলার সহজেই আয় করে নিয়েছে।