আয়ুষ্মান খুরানা ও অনন্যা পান্ডে অভিনীত ড্রিম গার্ল টু মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম ১২ দিনে ভারতে সিনেমাটি আয় করেছে প্রায় ৯২ কোটি রুপি এবং সারা বিশ্বে আয় দাঁড়িয়েছে ১১৪ কোটি রুপির বেশি। ৬৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন রাজ শান্ডিল্য। সিনেমাটিতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কাপুরসহ আরো অনেকে।
বক্স অফিসে ১০০ কোটি ছাড়াল ‘ড্রিম গার্ল টু’
আয়ুষ্মান খুরানা ও অনন্যা পান্ডে অভিনীত ড্রিম গার্ল টু মুক্তি পেয়েছে ২৫ আগস্ট।










