মুক্তি
পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার দ্বিতীয় গান। তিনটি ভাষায় তৈরি এ ট্র্যাক-
হিন্দিতে শিরোনাম ‘চালেয়া’, তামিলে ‘হায়োড়া’ ও তেলেগুতে ‘চালোনা’।
এ
গানে শাহরুখ আবার রোমান্টিক নায়কের বেশে ফিরলেন। দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারার
সঙ্গে তাকে রোমান্স করতে দেখা গেছে। গানে শাহরুখ ও নয়নতারার রোমান্স পছন্দ করছেন
দর্শকরা।
গান
নিয়ে অনেকের অভিযোগ দেখা গেলেও ভিউ হচ্ছে অনেক। তিন সংস্করণ মিলিয়ে মোট ভিউ ৩
কোটির বেশি। এর মধ্যে হিন্দি ভার্সনটি পেয়েছে ২ কোটি ৭০ লাভ ভিউ। তেলেগু ৪০ লাখ ও
তামিল সংস্করণ পেয়েছে ৩০ লাখ ভিউ।
অনিরুদ্ধ
রবিচন্দ্রর সুরে হিন্দি গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিত সিং ও শিল্পা রাও। তাদের
গানটিই দর্শক বেশি পছন্দ করছেন। ভিউয়ের পাশাপাশি দর্শক প্রতিক্রিয়াও ইতিবাচক।
অন্যদিকে তামিল সংস্করণ অর্থাৎ হায়োড়ায় কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ ও প্রিয়া মালি। এ
গানও দর্শক পছন্দ করছেন তবে অনেকেরই প্রশ্ন পরপর দুটো গানে অনিরুদ্ধকে কেন কণ্ঠ
দিতে হবে। সে যা-ই হোক অন্যদিকে তেলেগু সংস্করণে গানটি গিয়েছেন প্রিয়া মালি ও
আদিত্য আরকে।
গানে
শাহরুখ-নয়নতারার নাচের পাশাপাশি কস্টিউম ও কোরিওগ্রাফ পছন্দ করেছে দর্শক। চালেয়ার
নাচ কোরিওগ্রাফ করেছেন ফারাহ খান। দর্শক প্রতিক্রিয়া নিয়ে ভারতীয় অনেক গণমাধ্যমই
বলছে শাহরুখকে নতুন করে রোমান্টিক অবতারে দেখার অপেক্ষা ছিল তাদের এবং বহুদিন পর
তাকে এভাবে দেখাই গানটির মূল সার্থকতা।










