মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ। গতকাল বিকাল পৌনে ৫টায় ধানমন্ডির নিজ বাসায় মারা যান তিনি। বার্ধক্যজনিত নানা সমস্যায় জিনাত ভুগছিলেন বহুদিন ধরে। অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতউল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন।
জিনাত বরকতউল্লাহ আর নেই
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ। গতকাল বিকাল পৌনে ৫টায় ধানমন্ডির নিজ বাসায় মারা যান তিনি।










