সম্প্রতি মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন আমির খান। এই সিনেমায় অভিনয় করার পরিকল্পনা ছিল না তার মায়ের, জানান আমির। জিনাত সাধারণত আমির খানের সাথে কোনো সিনেমার সেটে যান না। তবে 'সিতারে জামিন পার' সিনেমার শুটিং চলাকালে একদিন তিনি আমির খানের সাথে সেটে আসেন। সেটে সেদিন একটি বিয়ের গানের শুটিং চলছিল। শুটিং চলাকালে সিনেমার ডিরেক্টর আমির খানকে বলেন তার মা গান চলাকালীন একজন অতিথি হিসেবে সিনেমার অংশ হতে পারেন। প্রথমে রাজি না হলেও পরে আমির খান তার মাকে এ বিষয়ে বলেন এবং জিনাত রাজি হয়ে যান।

সিনেমার ওই গানটি চলাকালে পর্দায় দেখা যাবে আমির খানের মাকে। সিনেমার কয়েকটি দৃশ্যে আমির খানের বোন নিখাত খানকেও দেখা যাবে। সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। সিনেমাটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।