দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সিনেমা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। সিটাডেলের ভারতীয় সংস্করণের শুটিং শেষ করে এক বছর বিরতি নেবেন তিনি। এ সময়ের মধ্যে তিনি মায়োসিটিসের চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন। মায়োসিটিসের জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন সামান্থার। সে উদ্দেশ্যে আগস্টে যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন তিনি। সামান্থার পক্ষ থেকে কোনো কিছু এখনো জানানো হয়নি, তবে ভারতের গণমাধ্যম জানাচ্ছে, অন্তত এক বছর অভিনয়ে থাকছেন না সামান্থা।
অভিনয় থেকে এক বছরের বিরতি নেবেন সামান্থা
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সিনেমা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। সিটাডেলের ভারতীয় সংস্করণের শুটিং শেষ করে এক বছর বিরতি নেবেন তিনি।










