স্ট্রিমিং প্লাটফর্মেও চলছে টেইলর সুইফট ঝড়। এক মাসে ১০ কোটি শ্রোতা পেয়েছেন তিনি। স্পটিফাই একটি টুইটে জানিয়েছে, তাদের ইতিহাসে প্রথম নারী শিল্পী হিসেবে এক মাসে ১০ কোটি শ্রোতা পেয়েছেন টেইলর। শ্রোতাসংখ্যার হিসেবে স্পটিফাইয়ের তালিকায় প্রথম অবস্থানে আছে দ্য উইকএন্ড, দ্বিতীয় অবস্থানে টেইলর। আট কোটি শ্রোতা নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ব্যাড বানি। ৭ কোটি ৭০ লাখ শ্রোতা নিয়ে এর পরেই আছেন এড শিরান।