আজ থেকে বৈশাখী টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে বাংলায় ডাব করা আলোচিত তুর্কি ধারাবাহিক শিকারি। প্রচার হবে সপ্তাহে তিনদিন মঙ্গল থেকে বৃহস্পতি রাত ৮টায়। বুরকু গোর্গুন তোপটাস ও ওজলেম ইলমাজের রচনায় সিরিয়ালটি পরিচালনা করেছেন বাহাদির ইন্স। নাটকের নির্বাহী প্রযোজক হলেন মুশফিকুর রহমান মঞ্জু। ধারাবাহিকের কাহিনী রাস্তায় বেড়ে ওঠা রুদ্র নামের এক শিশুকে ঘিরে।