শেষ হচ্ছে না চিত্রনাট্যকারদের ধর্মঘট। এ কারণে পিছিয়ে যাচ্ছে একের পর এক সিনেমা। ডুনের দ্বিতীয় পর্ব পেছাবে, সে ধারণা এক মাস আগেই প্রকাশ করেছিল ভ্যারাইটি। এবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস জানাল পেছানো হয়েছে ‘ডুন টু’-এর মুক্তি। জানানো হয়েছে, সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ১৫ মার্চ। তবে কেবল ডুনই নয়, ধর্মঘটের কারণে পেছাতে পারে দ্য কালার পার্পল ও অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম।
পিছিয়ে গেল ডুনের দ্বিতীয় পর্ব
শেষ হচ্ছে না চিত্রনাট্যকারদের ধর্মঘট। এ কারণে পিছিয়ে যাচ্ছে একের পর এক সিনেমা। ডুনের দ্বিতীয় পর্ব পেছাবে, সে ধারণা এক মাস আগেই প্রকাশ করেছিল ভ্যারাইটি।










