চলতি বছরের মে মাসে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। নতুন খবর হলো আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ জুটি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়বেন এ যুগল। রাজস্থানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। ভারতের গুরগাঁওয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আগামী মাসে বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি-রাঘব
চলতি বছরের মে মাসে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।










