একদিকে অর্থ পাচার, অন্যদিকে প্রেম। সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে জল কম ঘোলা হয়নি। এবার তাকে নিয়েই তৈরি হতে পারে তথ্যচিত্র। সেখানে সুকেশের গল্পটা বলবেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
২০০ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারির কথা কমবেশি সবার জানা। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্যাকুলিনের নামও। প্রাথমিকভাবে সে সব অস্বীকার করলেও জ্যাকুলিন পরে জানান ‘বিশেষ উপহার’ তিনি পেয়েছেন সুকেশের কাছ থেকে। এবার সেসব গল্প আসতে পারে একটি সিরিজে। সেজন্য জ্যাকুলিনের কাছে প্রস্তাবও গেছে।
একটি প্রথম সারির ওটিটি প্লাটফর্ম সুকেশের ওপর এ তথ্যচিত্র তৈরি করতে চাইছে। সেখানে জ্যাকুলিনের থেকে বড় মুখ আর কেউ হতে পারেন না বলেই মনে করছেন কর্তৃপক্ষ। তথ্যচিত্রে জ্যাকুলিনের বক্তব্য থাকা কাহিনীর জন্য খুব প্রয়োজন।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানাচ্ছে, বিষয়টি বিবেচনা করার জন্য সময় চেয়েছেন জ্যাকুলিন। কেননা কীভাবে তাকে উপস্থাপন করা হবে, তা নিয়ে সংশয় রয়েছে নায়িকার মধ্যে।
ধারণা করা হচ্ছে, ২০২৬ সাল নাগাদ এ তথ্যচিত্রের কাজ শুরু হতে পারে। সুকেশ এখনো বিচারাধীন থাকায় কিছু আইনি জটিলতা রয়েছে। এসব জটিলতা মিটলে তার পরই শুরু হবে শুটিং।
সূত্র: নিউজ এইটিন










