টেইলর সুইফটের এরাস ট্যুর বছরের শুরু থেকেই আলোচিত। এ ট্যুরের মাধ্যমে টেইলর নতুন বেশকিছু রেকর্ড করেছেন। কভিড-১৯ মহামারীর পর এরাস ট্যুরের মাধ্যমে নতুন করে শুরু হয়েছে কনসার্টের জনপ্রিয়তা। এবার জানা গেল নতুন তথ্য। ট্যুরের এক কনসার্ট থেকেই আয় হচ্ছে প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪০ কোটি টাকা। এ আয়ের মাধ্যমে নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট।