ওম রাউত পরিচালিত আদিপুরুষ নানা কারণেই দর্শকের রোষের শিকার হয়েছে। এর মধ্যে সিনেমার উদ্ভট সংলাপ অন্যতম। এ সিনেমায় সংলাপ লিখেছেন মনোজ মুনতাসির। এর আগে নানাভাবে সাফাই গাইলেও তিনি শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন। শনিবার তিনি একটি টুইট করেন। তিনি লিখেছেন, ‘‌আমি বুঝতে পারছি যে আমার লেখা সংলাপ অনেককে আঘাত করেছে। আমি এজন্য আন্তরিকভাবে ক্ষমা চাই।’