গতকাল মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত ও শাহরুখ খান অভিনীত সিনেমা জওয়ানের প্রথম গান। ‘‌জিন্দা বান্দা’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। গানে শাহরুখকে তার গার্ল গ্যাংয়ের সঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সিনেমায় শাহরুখের একটি নারী টিম থাকবে। তাদের সঙ্গেই এনার্জেটিক এ গানে দেখা গেল শাহরুখকে। ৪ ঘণ্টায় গানটির ভিউ হয়েছে ৩০ লাখ।