রোববার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে বারবির প্রিমিয়ার। গ্রেটা গেরউইগের এ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন কলাকুশলীরা। আলো ছড়িয়েছেন মার্গো রবি ও রায়ান গসলিং। তবে অনুপস্থিত ছিলেন সিনেমার চিত্রনাট্যকার নোয়াহ বামব্যাক। চিত্রানাট্যকারদের ধর্মঘটে সংহতি জানিয়ে তিনি এ অনুষ্ঠানে আসেননি। গ্রেটা বলেন, ‘‌আমার প্রিয় সহকর্মী ও এ সিনেমার সহনির্মাতা অনুপস্থিত। তিনি চিত্রনাট্যকারদের ধর্মঘটে সংহতি প্রকাশ করেছেন। তাদের সমর্থনে বলতে চাই, হলিউডে চিত্রনাট্যকারদের অংশগ্রহণ ছাড়া কিছুই সম্ভব না।’