সালমান খান অভিনীত ব্লকবাস্টার ‘ম্যায়নে পেয়ার কিয়া’। এ সিনেমার মাধ্যমেই সালমান খান তার ক্যারিয়ারের অন্যতম বড় ব্রেক পেয়েছিলেন। এ বছর সিনেমাটির ৩৫ বছর পূর্ণ হচ্ছে। সে উপলক্ষে এটি আবার থিয়েটারে মুক্তির আয়োজন করা হচ্ছে। ২৩ আগস্ট ৩৫ বছর পূর্তিতে ম্যায়নে পেয়ার কিয়া আসবে বড় পর্দায়। এতে দেখা যাবে সালমান ও ভাগ্যশ্রীর রোমান্স।