গদর টু একের পর এক রেকর্ড ভাঙছে। মুক্তির ১৬ দিন পার হয়েছে। ১৬তম দিনে ভারতের বক্স অফিসে ১৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে ‘গদর টু’। এর মাধ্যমে শুধু ভারতেই সিনেমার মোট আয় হলো ৪৩৯ কোটি ৯৫ লাখ রুপি। ‘কেজিএফ চ্যাপটার টু’ হিন্দি ভার্সনের মোট আয় ছিল ৪৩৪ কোটি ৭০ রাখ রুপি। যশের রেকর্ড ভেঙে বক্স অফিসে এখন তারা সিংয়ের রাজত্ব।