বলিউডে এ বছর ঝড় তুলেছিল সাইয়ারা। আহান পান্ডে ও অনিত পদ্দা অভিনয় করেছেন সিনেমায়। স্বাভাবকিভাবেই নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছেন তারা। তবে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে চান দুজনে। এর মধ্যে নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অনিত।
২২ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় করতে চলেছেন একটি কোর্টরুম ড্রামায়। সিনেমায় এমন এক তরুণীর চরিত্রে অভিনয় করবেন তিনি যিনি ন্যায় বিচারের জন্য লড়াই করবেন গোটা সিস্টেমের সঙ্গে।
সিনেমাটি পরিচালনা করেছেন নিত্য মেহরা। তিনি এর আগে ‘মেড ইন হেভেন’, ‘বার বার দেখো’ নির্মাণ করেছিলেন। তবে এই প্রথম নয়, এর আগেও পরিচালকের ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী।
এই সিনেমায় অর্জুন মাথুর এবং ফাতিমা সানা শেখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অনিতকে। আইনি লড়াইয়ের পটভূমিতে তৈরি হওয়া এই সিনেমাটি সাহস এবং সত্যের রূপ তুলে ধরবে সিনেমার মাধ্যমে।
জানা গেছে, এই সিনেমায় অনিত একজন এমন একটি নারী চরিত্রে অভিনয় করবেন যার সঙ্গে দুর্ব্যবহার করেন একজন প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে অভিনেত্রীকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










