বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম ব্র্যান্ড বিশ্বরঙ আয়োজন করেছে ‘সার্বজনীন শরৎ উৎসব’। আজ রোববার (১ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্বরঙের রংপুর আউটলেটে এ আয়োজনের উদ্বোধন করবেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আড়ম্বর এ অনুষ্ঠানে আরো থাকবেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজুর রহমান, ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহাসহ অন্যান্য।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বরঙের শোরুমে পাওয়া যাচ্ছে শাড়ি, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মগ, বাচ্চাদের বাহারী সব পোশাক। বিশ্বরঙের সহযোগী ব্র্যান্ড ‘শ্রদ্ধা’ পরিবারের শ্রদ্ধাভাজন ব্যাক্তিটির জন্য নিয়ে এসেছে নতুন সব আয়োজন। থাকছে একটি সহযোগী ব্র্যান্ড ‘বি আর কোড বাই বিপ্লব সাহা’র পণ্য। শিশুদের জন্য রয়েছে বিশেষ আয়োজন ‘বিশ্বরঙ কিডস’।