গত শুক্রবার মুক্তি পেয়েছে হলিউড তারকা জেসন স্ট্যাথাম অভিনীত সিনেমা ‘মেগ টু: দ্য ট্রেঞ্চ’। এরই মধ্যে দর্শক টানছে এটি। আজ শুক্রবার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। রক্তপিপাসু হাঙরের তাণ্ডব নিয়ে নির্মিত ‘মেগ টু: দ্য ট্রেঞ্চ’ সিনেমাটি পরিচালনা করেছেন বেন হুইটলি। এ সিনেমার প্রথম কিস্তি ‘দ্য মেগ’ ২০১৮ সালে মুক্তি পেয়ে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছিল। বিশ্বজুড়ে সিনেমাটি ব্যবসা করেছিল ৫৩ কোটি ডলারেরও বেশি।