পরিচালক ইন্দ্র কুমারের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এ ফিরছেন বলিউড তারকা অজয় দেবগন। ২০১৯ সালে ‘টোটাল ধামাল’-এর মাধ্যমে এ সিরিজে যুক্ত হয়েছিলেন তিনি। আগামী ঈদে মুক্তি পাবে এ সিনেমা। মজাদার গল্প, অ্যাকশন, সংলাপ আর সংগীতের জন্য বরাবরই সেরা কমেডি ফ্র্যাঞ্চাইজি ধামাল। এর জনপ্রিয়তা কমেডিপ্রেমী দর্শকের মধ্যে তুঙ্গে।
বলা হচ্ছে, নতুন কিস্তি ‘ধামাল-৪’ তার ব্যতিক্রম নয়, বরং এবারের গল্পে রয়েছে চার গুণ বেশি উত্তেজনা, পাগলামি আর মজা।
অজয়ের সঙ্গে থাকছেন পুরনো ধামাল সদস্যরা—রীতেশ দেশমুখ, অর্জাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্রা ও জাভেদ জাফরি। তাদের পাশাপাশি এবার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাতকর ও রবি কিশনকে। জানা গেছে, মালশেজ ঘাটে প্রথম দফার শুটিং হয়েছে, এখন দ্বিতীয় লটের শুটিং চলছে মুম্বাইয়ে।
ধামালের চতুর্থ পর্বে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। সিনেমাটিতে অজয়ের সঙ্গে থাকছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি।
নতুন করে যুক্ত হয়েছেন সানজিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশন। ২০০৭ সালে প্রথম ধামাল মুক্তি পায়। তখন থেকেই এ সিরিজ দর্শকের মধ্যে দারুণ জনপ্রিয়। এরপর আসে ‘ডাবল ধামাল’ (২০১১) ও ‘টোটাল ধামাল’ (২০১৯)।
তৃতীয় ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানি। ধামাল ৪ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক।
সূত্র: ইন্ডিয়া টুডে










