ছোটপর্দার নিয়মিত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বড় পর্দায় তার সিনেমাগুলো পেয়েছে দর্শক জনপ্রিয়তা। পাঁচ বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই নির্মাতা। সিনেমার নাম ওমর।

গতকাল নিজের ফেসবুকে সিনেমাটির পোস্টার প্রকাশ করলেন পরিচালক। এ নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আগামী সেপ্টেম্বরে শুরু থেকে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু করব। কারা অভিনয় করবেন সেটা এখন জানাতে চাইছি না। সবে সিনেমাটির পোস্টার প্রকাশ করলাম।’

ওমর সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। 

রাজ নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যদি একদিন’। এটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো যাতে অভিনয় করেছিলেন তাহসান-শ্রাবন্তী। এর আগে সিনেমা তার নির্মিত প্রজাপতি, ছায়াছবি, তারকাটা, সম্রাট সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পেয়েছি।